শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২২-০৩-০১
বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনার সূত্রপাত হচ্ছে তার হাতের আংটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকুলিনের হাতে কয়েক দিন আগেও যে হীরার আংটিটি দেখা গেছে সেটি সুকেশের দেওয়া ভালোবাসার উপহার। যার মধ্যে লেখা ছিল দুজনের নামের আদ্যাক্ষর। এখানেই শেষ নয়, ভালোবাসা দিবসে সুকেশের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল জ্যাকুলিনের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিনেত্রীকে শান্ত করতে ১০ কোটি টাকাও খরচ করতে রাজি ছিলেন সুকেশ। তার ব্যক্তিগত সহকারী পিঙ্কি ইরানির মাধ্যমেই সমঝোতায় আসতে চেয়েছিলেন তারা। কারণ পিঙ্কির মাধ্যমেই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের পরিচয়। তাই পিঙ্কি ভালোভাবেই জানতেন জ্যাকুলিনকে বশ মানাতে কী করতে হবে। সেই কাজে পিঙ্কি সফলও হয়েছিলেন।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই বলিউডে আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে তাদের অন্তরঙ্গ ছবি প্রকাশের পর নানা বিতর্কে জড়িয়েছেন জ্যাকুলিন।
সুকেশের কাছ থেকে আংটিসহ দামি দামি উপহার নেওয়ায় জ্যাকুলিন ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এই নিয়ে সংবাদমাধ্যমকে সুকেশ লিখেছিলেন এক আবেগঘন চিঠি। তার কথায়, জ্যাকুলিন একেবারেই নির্দোষ। ওসব দামি উপহার তার ভালোবাসার প্রতীক।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited